সোমে বারাসাতে ‘রণ সংকল্প সভা’, স্বজনহারাদের কথা শুনবেন অভিষেক

নদিয়া জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর সোমবার উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসাতে হাইভোল্টেজ সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহরজুড়ে এখন শুধুই ঘাসফুলের পতাকা আর প্রিয় নেতার কাটআউট। বারাসাত কাছারি ময়দানে আয়োজিত এই ‘রণ সংকল্প সভা’ ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ তুঙ্গে। সোমবার দুপুর দেড়টা নাগাদ সভাস্থলে পৌঁছানোর কথা তাঁর। এই সভা থেকে আগামী দিনের লড়াইয়ের কী রণকৌশল তিনি বাতলে দেন, তার অপেক্ষায় প্রহর গুনছেন জেলার কয়েক লক্ষ কর্মী-সমর্থক।
Sponsored

বারাসাত শহর যে সোমবার জনসমুদ্রে পরিণত হতে চলেছে, তা আগেভাগেই আঁচ করতে পারছে প্রশাসন। ফলে পুলিশি নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। যানজট রুখতে সকাল আটটা থেকেই শহরে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কিছু রুটের গাড়ি ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি জরুরি পরিষেবার জন্য বিশেষ করিডোর রাখা হয়েছে। জেলাজুড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রবিবার বিকেল থেকেই সভাস্থল পরিদর্শনে ব্যস্ত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক, জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী ও পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট নেতারা।
Sponsored

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এদিনের সভা এক মানবিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে, সারের অভাব বা এই সংক্রান্ত কারণে জেলায় যাঁদের মৃত্যু হয়েছে, সেই শোকসন্তপ্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে এদিন কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভাব-অভিযোগের কথা সরাসরি শুনবেন তিনি। জেলা প্রশাসনের অনুমান, সভার ভিড় আছড়ে পড়তে পারে গোটা শহরে। সে কথা মাথায় রেখে সভাস্থলের বাইরেও শহরের বিভিন্ন মোড়ে বড় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ দূর থেকেও নেতার বক্তব্য শুনতে পান। সড়কপথেই বারাসাতে পৌঁছবেন এবং ফিরবেন অভিষেক, তাই রাস্তার নিরাপত্তাতেও কোনও খামতি রাখছে না পুলিশ।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
7h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
8h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago





