Thursday, May 21, 2026

ত্রাণ বণ্টন নিয়ে দু পাড়ার সংঘর্ষ, চলল গুলি-বোমা

Date:

Share post:

ত্রাণ বণ্টন নিয়ে দু-পাড়ার সংঘর্ষে চলল গুলি। গুলিবিদ্ধ ১, আহত মহিলা সহ ১০ জন। বসিরহাট হাসনাবাদের পাটকেলপোতা গ্রামের ঘটনা। ত্রাণের চাল, ডাল নিয়ে সরদারপাড়া ও পাটকেলপোতার মধ্যে সংঘর্ষ হয়। এলাকার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সুষ্ঠু রেশনিং ও পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, হঠাৎই শুক্রবার দুপুরে সরদার পাড়ার কিছু দুষ্কৃতী আচমকাই গুলি, বোমা ও বন্দুক নিয়ে হামলা চালায় পাটকেলপোতা গ্রামে। বেশ কিছু বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। দোকানদারকে মারধর করে বলে অভিযোগ। আইজুল গাজি নামে এক গ্রামবাসীর মাথায় গুলি লাগে। বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। মহিলা সহ দশ জন জখম হন। হাসনাবাদ থানার পুলিশবাহিনী গিয়ে আগুন নেভায়। ব্যবসায়ী সাইফুল মণ্ডলের দোকানে আগুন লাগিয়ে দিলে প্রায় ১৫ লক্ষ টাকার চাল, গম সহ মুদিখানার সামগ্রী পুড়ে যায় বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়ার কর্মাধ‍্যক্ষ অভিযোগ, সিপিআইএম পরিকল্পিত ভাবে ভাবে তৃণমূলের সুষ্ঠু ত্রাণ বণ্টনকে বানচাল করতে হামলা চালিয়েছে। রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়িয়ে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে বসিরহাট উত্তরের সিপিআইএমের বিধায়ক সেটাকে বানচাল করতে পরিকল্পিত হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জেলা সিপিআইএম নেতৃত্ব।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...