Monday, May 4, 2026

প্রকোপ বাড়ছে করোনার, লকডাউন রক্ষায় দক্ষিণ ২৪ পরগনায় ব্যাপক এরিয়া ডমিনেশন পুলিশের

Date:

Share post:

লকডাউন বর্ধিত হলেও মারণ ভাইরাস করোনার প্রকোপ কমছে না। করোনার গ্রাস থেকে বাদ পড়েনি দক্ষিণ ২৪ পরগণা জেলাও। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন পালনে আরও কঠোর হচ্ছে প্রশাসন।

আজ, শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট-এর উদ্যোগে আলিপুর সদরের অন্তর্গত বিষ্ণুপুর, নোদাখালি, বজবজ, মহেশতলা এবং রবীন্দ্রনগর থানা এলাকায় বিশাল পুলিশবাহিনী কখনও পায়ে হেঁটে, আবার কখনও গাড়িতে এলাকা প্রদক্ষিণ করে।

পাশাপাশি, এখনও পর্যন্ত ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের উল্লেখিত থানা অঞ্চলগুলি থেকে মোট ৫৩ জনকে লকডাউন অমান্য করে রাস্তায় ঘোরাঘুরি জন্য গ্রেফতার দেখানো হয়েছে। ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল আশীষ রায় জানিয়েছেন, নাকা চেকিং-এর পাশাপাশি এখনও পর্যন্ত যারা লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন, তাদেরকে বোঝানো আবার কখনও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এই এরিয়া ডমিনেশনের কাজ চলছে ।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে