Thursday, March 5, 2026

মুখ্যমন্ত্রীর অনুমতি পেলে পরিযায়ীদের রাজ্যে ফেরানোর দায়িত্ব নেবেন অধীর

Date:

Share post:

করোনা মোকাবিলায় আরও বর্ধিত হয়েছে লকডাউন। দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছেন পরিযায়ী শ্রমিকরা। অবিলম্বে তাঁদের রাজ্যে ফেরানোর পক্ষে ফের সওয়াল করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

নিজে উদ্যোগ নিয়ে রাজস্থানের কোটা থেকে ইতিমধ্যেই প্রায় ২৫০০ জন পড়ুয়াকে রাজ্যে ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও ভিন রাজ্যে আটকে আছেন এ রাজ্যের বহু মানুষ। এঁদের মধ্যে কেউ পরিযায়ী শ্রমিক, কেউ পর্যটক আবার কেউ আটকে পড়েছেন চিকিৎসা করাতে গিয়ে।

তাঁদের ঘরে ফেরানোর ব্যাপারে শুরু থেকেই সরব অধীর চৌধুরী। তিনি বিভিন্ন রাজ্যে ভারপ্রাপ্ত নোডাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও পরিযায়ী শ্রমিক-রোগী-পর্যটককে ফেরানোর জন্য কোনও সরকারি অর্ডার বা আবেদন আসেনি।

তাই ওইসব পরিযায়ীদের রাজ্যে ফেরানোর জন্য সব ব্যবস্থা করতে চান তিনি। তারজন্য শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর লিখিত ছাড়পত্র চাইছেন অধীর। কারণ, রাজ্যের সমস্ত আইন-শৃঙ্খলা মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীর লিখিত সম্মতি ছাড়া পরিযায়ীদের বাংলায় ঢোকানোর ক্ষমতা কারও নেই। এটাই দেশের আইন, ভারতের সংবিধান, তাই শুধুমাত্র অনুমতি পত্র, একটুকরো কাগজের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিন রাজ্যে পড়ে আছে বলে মনে করেন অধীর চৌধুরী।

তাই বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে মুখ্যমন্ত্রীর অনুমতি চাইছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।

spot_img

Related articles

বীণাপাণি দেবীর প্রয়াণ দিবসেও SIR নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর! 

মতুয়া সংঘের বড়মা বীণাপাণি দেবীর (Binapani Devi) প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মতুয়া সমাজের...

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...