Friday, June 19, 2026

“চোর, পাতাখোর”- ফের অনুব্রতর নিশানায় বিরোধীরা

Date:

Share post:

রেশনের চাল নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজ্য রাজনীতি। এবার এই বিষয় নিয়ে ফের বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। জলপাইগুড়ির বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে এফসিআই-এর চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সহ অন্যান্য নেতাদের “চোর, পাতাখোর” বলে কটাক্ষ করেন।

সম্প্রতি বানারহাট বিজেপির দলীয় কার্যালয় থেকে রাজ্যের মানুষের রেশন দেওয়ার জন্য বরাদ্দ কেন্দ্র সরকারের চাল উদ্ধার হয়েছে বলে অভিযোগ করেন অনুব্রত মণ্ডল। রাজ্য বিজেপি নেতারা রেশন ব্যবস্থায় দুর্নীতি নিয়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং প্রশাসনের বিভিন্ন মহলে দরবারে করেছেন। সম্প্রতি বীরভূমের দুবরাজপুর এলাকায় একটি অটো থেকে কয়েক বস্তা এফসিআই এর চাল আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ি থেকে কোনও এক অঞ্চল সভাপতির বাড়িতে দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেটা যদি হয় সরকারি চাল হয়, কীভাবে তৃণমূলের দলীয় নেতৃত্বের কাছে পৌঁছল সে নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। তৃণমূলের তরফে জানানো হয়েছিল, সরকারি চাল নয় বাজার থেকে বস্তা কিনে চাল প্যাকেট বন্দি করে দুঃস্থদের মধ্যে বিলি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ওই ঘটনার পর জেলা বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হোন। তার পাল্টা হিসেবে অনুব্রত মণ্ডল উত্তরবঙ্গের বিজেপির দলীয় কার্যালয় থেকে রেশনের চাল উদ্ধারকে রাজনৈতিক হাতিয়ার করেন।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...