Friday, May 15, 2026

কেমন করে কাটতে হবে শ্রমিক ট্রেনের টিকিট

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সারা দেশে সবরকমের পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে ৷ কিন্তু সরকারের তৎপরতায় ১মে থেকে শুরু হয়েছে বিশেষ ট্রেন। সেই ট্রেনে করে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে পারবেন। সেই ট্রেনের বিষয়ে ফের এক গুচ্ছ নয়া নির্দেশিকা জারি করল মন্ত্রক৷

■ শ্রমিক ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেলওয়ে ৷

■ নির্দিষ্ট যাত্রা শুরুর ও একদম শেষের স্টেশনের নাম টিকিটে প্রিন্ট করা থাকবে

■ স্থানীয় সরকার নিজেদের ব্যবস্থাপনায় সেই নির্দিষ্ট গন্তব্যের টিকিট পরিযায়ী শ্রমিকদের হাতে তুলে দেবে

■ ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বে চলবে এই ট্রেন

■ কেবলমাত্র শুরু আর শেষের স্টেশনেই থামবে এই বিশেষ শ্রমিক ট্রেনগুলি

■ ট্রেনে যাত্রীদের তোলার সময় শারীরিক পরীক্ষা করা হবে

■ যাদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ নেই তারাই এই ট্রেনে চাপতে পারবেন ৷

■ এক একটি ট্রেনে সবচেয়ে বেশি ১২০০ জন করে পরিযায়ী শ্রমিক উঠতে পারবেন

■ যে রাজ্য থেকে ট্রেন ছাড়বে সেই রাজ্য ট্রেনের যাত্রীদের জন্য খাবার প্যাকেট ও জলের ব্যবস্থা করবে

■ ১২ ঘণ্টার বেশি যাত্রায় একজন যাত্রী পিছু একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে

Related articles

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চাঞ্চল্যকর মোড়, জঙ্গি যোগের ইঙ্গিত-সহ চার্জশিট জমা NIA-এর

দিল্লির লালকেল্লা (Red Fort in Delhi) সংলগ্ন ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ মামলার তদন্তে অগ্রগতি। প্রায় ৬ মাস তদন্তের...

আংশিক ভার্চুয়াল সুপ্রিম কোর্ট: জ্বালানি বাঁচাতে বিচারপতিদের কার পুল

জ্বালানি সংকটে কেন্দ্রের নীতি মেনে এবার পদক্ষেপ গ্রহণ দেশের শীর্ষ আদালতের। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের সচেতনতামূলক প্রচারকে...

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...