Wednesday, June 3, 2026

রাজ্যপাল সব রীতিনীতি ভাঙছেন, সাফ কথা পার্থর

Date:

Share post:

রাজ্যপালের পত্রবোমা প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, সব নিয়ম, রীতিনীতি লঙ্ঘন করছেন রাজ্যপাল। কোথায় থামতে হয় উনি জানেন না। সারাদেশে কোনও রাজ্যপাল এভাবে রোজ বিবৃতি দিচ্ছেন তা যেমন খুঁজে পাওয়া যাবে না, তেমনি ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে না অতীতেও। রাজ্য সরকার রাজ্যপালকে সম্মান দিতে চাইলেও তিনি রাজনীতিবিদদের মতো আচরণ করছেন। বারবার আমরা বলেছি এটা চলতে পারে না। প্রয়োজনে রাজভবন ছেড়ে তিনি রাজনীতিতে নামুন। তখন বলুন। কিন্তু রাজভবনে বসে এসব কথা বলে তিনি তাঁর চেয়ারকে কলঙ্কিত করছেন। এবার থেকে আমি এ বিষয়ে আর মন্তব্য করব না। এটা লড়াইয়ের সময় নয়। এটা কোভিডের সঙ্গে লড়াইয়ের সময়।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...