Thursday, March 5, 2026

রাজনীতির উর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন কোচবিহারের কাউন্সিলর

Date:

Share post:

লকডাউন চলায় বিপাকে পড়েছেন একাংশের মানুষ। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন কোচবিহার শহর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ কুন্ডু। সমাজের এই কঠিন পরিস্থিতিতে বারবার কোচবিহারবাসী স্মরণ করেছে প্রয়াত জননেতা বীরেন কুন্ডুকে। এবার কি তাহলে ছেলের পালা?

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর চাল ডাল দিয়েছেন নিম্নবিত্তদের। এবার রান্না করে মানুষের মুখে তুলে দিচ্ছেন খাবার। কোচবিহারের মানুষের সহায়তায় জনতা কিচেনের উদ্যোগ নিয়েছেন শুভজিৎ। প্রতিদিন ১ হাজারের বেশি মানুষ খাওয়া-দাওয়া করতে পারবেন। স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে তৈরি হচ্ছে রান্না করা খাবার। ডাল, ভাত, সবজির পাশাপাশি প্রোটিনের উৎস হিসেবে থাকছে ডিম, সোয়াবিন। রান্না হবে বাড়িতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কোচবিহার শহরে যারা কাজকর্ম করেন বা যাদের বাড়িতে রান্না করার অসুবিধা আছে তাঁদের জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
পরিবারের যতজন মানুষ কতজন খেতে পারবেন এই কিচেন থেকে। শুধু রোজ সকালে তার বাড়ি থেকে একটি কুপন সংগ্রহ করতে হবে মাথাপিছু। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে কমিউনিটি কিচেন তৈরি করা হয়েছে ভবঘুরেদের কথা চিন্তা করে।

শুভজিৎ কুন্ডু বলেন, “কোচবিহারের এমন অনেক মানুষ আছেন যারা খাবার পাচ্ছেন না। তাঁরা বিপদে পড়েছেন।প্রথম অবস্থায় চাল-ডাল দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখলাম তাঁরা রান্না করতে পারছেন না। এবার তাই একটু অন্যভাবে সহযোগিতা করার চেষ্টা করছি।”

spot_img

Related articles

কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের 

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...