Wednesday, March 4, 2026

মিষ্টি খবর: বাড়ছে দোকান খোলার সময়সীমা

Date:

Share post:

ফের মিষ্টি-প্রেমী বাঙালির জন্য সুখবর দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানালেন, এবার থেকে মিষ্টির দোকান খোলা থাকবে সন্ধে ছ’টা পর্যন্ত।

লকডাউনের প্রথম অবস্থায় বেশ কিছুদিন মিষ্টি রসে বঞ্চিত ছিলেন বাংলার মানুষ। দুধ ব্যবসায়ীদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মিষ্টির দোকান খোলার পরামর্শ দিয়েছিলেন বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত। কিন্তু সেই সময় বিক্রেতা না পাওয়ায় অধিকাংশ মিষ্টির দোকান খোলা ছিল না। তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত দোকান খোলার অনুমতি পান ব্যবসায়ীরা। কিন্তু পরিস্থিতি বিচার করে আবার সময় পাল্টে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত বেঁধে দেওয়া হয়। কিন্তু দোকান মালিকদের অভিযোগ, নির্দিষ্ট সময়সীমা বাধা থাকায় এবং যান চলাচল স্বাভাবিক না হাওয়ায় বিক্রি ঠিকমতো হচ্ছে না। ফলে সব মিষ্টির দোকান খোলা যায়নি এতদিন। এদিন ফের মুখ্যসচিব জানালেন সন্ধে ছ’টা পর্যন্ত খুলে রাখা যাবে মিষ্টির দোকান।
রাস্তার চা-পানের দোকান খোলারও অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে সে ক্ষেত্রে শর্ত হল- দোকানে দাঁড়িয়ে বা বসে খাওয়া যাবে না। দোকান থেকে চা কিনে এনে বাড়িতে খেতে হবে। যেসব ক্ষেত্রে রাজ্যতে অনুমতি দেওয়া হয়েছে তার সবগুলোতেই সামাজিক দূরত্ব মানতে হবে বলে জানিয়েছেন রাজীব সিনহা।

spot_img

Related articles

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে চড়া সুর ট্রাম্পের গলায়

  মার্কিন যুক্তরাষ্ট্র- ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে ইরানের(Iran) । এই যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার দুনিয়াতেও। আগামী কয়েক মাস...

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...