Saturday, June 20, 2026

করোনা তথ্যে ভুল ছিল, এতদিনে মানলেন মুখ্যসচিব

Date:

Share post:

করোনা তথ্য নিয়ে বিস্তর বিতর্কের পর সোমবার মুখ্যসচিব রাজীব সিনহা মেনেছেন, তথ্যে ভুল ছিল। তিনি বলেন,” আমাদের তথ্য সংগ্রহের পদ্ধতিতে জটিলতা ছিল। কিছু ফাঁক দেখা গেছে। আমরা সেগুলি সংশোধন করছি।” মুখ্যসচিবকে এই ব্যাখ্যা দিতেই এদিন বহু সময় দিতে হয়। ” পার মিলিয়ন” তত্ত্ব ব্যবহার করে এদিনও তাঁর হিসেব সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যায়। যে ডাক্তারদের কমিটি থেকে এত তথ্য ও ব্যাখ্যা শুরু থেকে দেওয়া হচ্ছিল, নবান্ন যে তাদের উপর আস্থা হারাচ্ছেন, তার ইঙ্গিত স্পষ্ট। তাদের আর জ্ঞান দিতে দেখাও যাচ্ছে না। দুএকজন সরকারকে ডুবিয়ে আপাতত সামনে নেই। মুখ্যসচিব এতদিন পর সঙ্গে স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নিয়ে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...