Thursday, June 18, 2026

ভারতে করোনা টেস্ট ১০ লক্ষ পেরিয়েছে, সংক্রমণ বাড়লেও সুস্থ হওয়ার হার ২৭.৫২ শতাংশ

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১০ লক্ষ পরীক্ষা করা হয়ে গিয়েছে ভারতে। এই পরীক্ষার পরিমাণ বেশি হওয়ার জন্য আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক বেশি। কিন্তু সেইসঙ্গে পাল্লা দিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠার হার ২৭.৫২ শতাংশ। যা ১৪ দিন আগেও ২০ শতাংশের নীচে ছিল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সুস্থ হয়ে ওঠা রোগীদের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৮৩৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৫৭৩। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ১৩৮৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৩ জন মারা গিয়েছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১১৭৬২ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ৮৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৯৬৮৫।

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...