Saturday, June 27, 2026

করোনা : কোন দেশ কোথায় দাঁড়িয়ে? ভারত কত নম্বরে?

Date:

Share post:

সারা বিশ্বজুড়ে এখনও বহাল করোনা-র দাপট। গোটা পৃথিবীতে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২ লক্ষ ৫২ হাজার ৩৯৬।

তথ্য বলছে, আক্রান্ত বা মৃতের সংখ্যায় এক দেশের সঙ্গে অন্য দেশের বিস্তর ফারাক আছে৷

বিশ্বে কিছু কিছু দেশ অনেকটাই এগিয়ে রয়েছে করোনা আক্রান্তের সংখ্যায়। এই তালিকায় প্রথমেই রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্পেন, তৃতীয় ইতালি, চতুর্থ ব্রিটেন, পঞ্চমে ফ্রান্স, ষষ্ঠ স্থানে জার্মানি, সাত নম্বরে রাশিয়া, অষ্টমে রয়েছে তুরস্ক, নবম ব্রাজিল, এবং দশম ইরান। সৌভাগ্যক্রমে, ভারত এখনও পর্যন্ত প্রথম দশে ঢোকেনি৷ এ দেশে করোনায় আক্রান্তের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম।

🔴 আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ১২ হাজার ৮৩৫। মৃতের সংখ্যা ৬৯ হাজার ৯২১। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ০২৭।

🔴 স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৮ হাজার ৩০১। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ লক্ষ ৫১ হাজার ৬৩৩। মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৪২৮।

🔴 ইতালিতে কোভিডে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৯৩৮। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮২ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ০৭৯ জন রোগীর।

🔴 ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৫৮৪। মৃতের সংখ্যা ২৮ হাজার ৭৩৪।

🔴 ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৪৬২। ৫১ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃতের সংখ্যা ২৫ হাজার ২০১।

🔴 জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৬ হাজার ১৫২। মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৯৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ।

🔴 রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ২৬৮। সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৮ হাজার ০৯৫। মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৬।

🔴 তুরস্কে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজারেরও বেশি মানুষ। সুস্থ হয়েছেন ৪৫ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা ৩ হাজার ৪৬১।

🔴 ব্রাজিলে মোট ১ লক্ষ ৮ হাজার ৬২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ওঠে রোগীর সংখ্যা ৪৫ হাজার ৮১৫ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬৭ জনের।

🔴 ইরানে আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৬৪৭ জন। সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৭৯। মৃত্যু হয়েছে ৬ হাজার ২৭৭ জনের।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...