Wednesday, June 17, 2026

ভিড় ঠেকাতে দাওয়াই? মদের দাম ৭০ শতাংশ বাড়াল কেজরি-সরকার

Date:

Share post:

ভিড় ঠেকাতে না কি সুযোগ বুঝে রাজস্ব বাড়াতে তা জানা নেই- তবে রাতারাতি মদের দাম ৭০ শতাংশ বাড়িয়ে দিল কেজরিওয়াল সরকার। রাজধানীতে সব ধরনের মদের সর্বোচ্চ খুচরো বিক্রয়মূল্য অর্থাৎ এমআরপি-র উপরে এক ধাক্কায় ৭০ শতাংশ ‘স্পেশাল করোনা ফি’ বসিয়েছে রাজ্য সরকার। সোমবার রাতে সরকারের তরফে থেকে এবিষয়ে বিজ্ঞপ্তিতে জারি করা হয়। মঙ্গলবার থেকেই বর্ধিত মূল্য কার্যকর হবে।
প্রায় ৪০ দিন পরে সোমবার থেকে কনটেইনমেন্ট জোন ছাড়া দেশের অধিকাংশ জায়গায় মদের দোকান খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনই বিভিন্ন শহরে দোকানের বাইরে ক্রেতাদের উপচেপড়া ভিড়। অধিকাংশ জায়গাতেই মানা হয়নি সামাজিক দূরত্ব বিধি।
একই চিত্র ছিল রাজধানীতেও। সোমবার সকালে দোকান খোলার আগে থেকেই দিল্লির অধিকাংশ মদের দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। এতে যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হয়। অধিকাংশ মদের দোকান খুলেও বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে দিল্লি সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে মদে ৭০ শতাংশ কর বসানোর কথা জানানো হয়েছে।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...