Monday, June 1, 2026

অসমের করোনা আক্রান্তের ট্রাভেল হিস্ট্রিতে কোচবিহার

Date:

Share post:

ফের এক করোনা আক্রান্তের সন্ধান মিলল অসমে। মঙ্গলবার, অসমের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা টুইটে একথা জানিয়েছেন। তিনি জানান, আক্রান্তের বাড়ি অসমের কোকরাঝাড় এলাকায়। তিনি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এই টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলায়। কারণ, হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট উল্লেখ করেছেন, আক্রান্তের ট্রাভেল হিস্ট্রিতে কোচবিহার আছে।

অসমের কোকরাঝাড়ের ওই যুবক কোচবিহার সদর মহকুমার একটি গ্রামে থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। গত মাসের 13 তারিখ তিনি কোচবিহার থেকে অসমে যান। সীমানায় তাঁকে পুলিশ আটকে কোয়ারেন্টাইনে পাঠায়। গত রবিবার তাঁর লালা পরীক্ষার জন্য পাঠানো হলে মঙ্গলবার রাতে করোনা পজিটিভ ধরা পড়ে। এই খবরে ইতিমধ্যেই কোচবিহার জেলা প্রশাসন নড়েচড়ে বসেছে। যে সমস্ত এলাকায় ওই যুবক কাজ করতেন তা চিহ্নিত করা হচ্ছে। একই সঙ্গে তিনি তার নিজের এলাকার কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন, কোথায় যেতেন সবকিছু খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত সম্পূর্ণ চিহ্নিতকরণ হয়ে যাবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

একই সঙ্গে আক্রান্ত রাজমিস্ত্রি কোন কোন বাড়িতে কাজ করেছেন তারও খোঁজখবর চলছে।
এখনও পর্যন্ত গ্রিন জোনে রয়েছে কোচবিহার। সেই কারণে ইতিমধ্যেই লকডাউন শিথিল করা হয়। বাজার, বিভিন্ন দোকান খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এই খবরে চিন্তায় জেলা প্রশাসন।

Related articles

দলটা উঠে যাবে: বহিষ্কার হতেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত-সন্দীপনের

সইজাল-কাণ্ডে দল থেকে বহিষ্কার হওয়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan...

তৃণমূলের ধর্না মঞ্চ বাঁধতে বাধা পুলিশের! ‘প্রতিহিংসাপরায়ণ সরকার’: অভিযোগ কুণালের

ফের অস্বস্তি বিরোধী শিবিরে। শুধু বুথ বা অঞ্চল স্তরে আন্দোলন নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন...

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন...

অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

আউশগ্রামের (Aushgram) সাধারণ এক গৃহবধূ (Housewife) থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির (Kalita Majhi) এই যাত্রাপথ যেন সংগ্রাম আর...