Monday, March 2, 2026

ফুটপাথে পড়ে কাসভকে চিনিয়ে দেওয়া বৃদ্ধ!

Date:

Share post:

আজমল কাসভকে চিনিয়ে দেওয়া বৃদ্ধ আজ ব্রাত্য পরিবারের কাছে। করোনা সংক্রমণের সঙ্কটের সময়ে চরম অবহেলায় ফুটপাতে দিন কাটছিল হরিশচন্দ্র শ্রীবর্ধনকরের। ২৬/১১-এর সেই অভিশপ্ত রাতে যখন মুম্বইয়ের কামা হাসপাতালের বাইরে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল কাসভ, তখন একটি গুলি লাগে হরিশচন্দ্রের গায়ে। হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসার পরে সুস্থ হন তিনি। চিনিয়ে দেন কাসভকে।

কিন্তু তারপর তাঁর খোঁজ কেউ রাখেনি। বছর দুয়েক আগে মাথায় গুরুতর চোট পাওয়ায় কথা বলতে অসুবিধা হয় শ্রীবর্ধনকরের। পরিবার তাঁর দায় নিতে খুব একটা রাজি নয়। মুম্বইয়ের সবচেয়ে বড় হটস্পটে তাঁকে ফুটপাথে শুয়ে থাকতে দেখেন ব্যবসায়ী ডিন ডিসুজা। তিনিই শ্রীবর্ধনকরকে উদ্ধার করে এক এনজিওর সাহায্যে নাপিতের কাছে নিয়ে গিয়ে চুল-দাড়ি কাটান। খাওয়ানো হয় তাঁকে। কিন্তু যাঁর মাধ্যমে দেশের সবচেয়ে বড় জঙ্গি ধরা পড়েছিল, তাঁর এই পরিণতি মেনে নিতে পারছেন না ডিসুজা ও তাঁর সঙ্গীরা। কোন এনজিও বা সহৃদয় ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে, যাঁরা শ্রীবর্ধনকরের দায়িত্ব নিতে পারে।

spot_img

Related articles

খসে পড়ল সেন্ট্রাল পার্কে মেট্রোর চাঙড় : ভূমিকম্পের ফল!

কলকাতা মেট্রোর শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ শাখায় নতুন বিপত্তি। সোমবার সকালে সেখানে মেট্রোর উড়ালপুলের নিচের অংশের চাঙড় খসে পড়া...

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের: সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজার পতন

একদিকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুহুর্মুহু মিসাইল হানা। ধ্বসে পড়ছে সাধারণ নাগরিকদের বাড়ি। তার জেরে এবার ভারতের শেয়ার বাজার...

বাড়ছে তাপমাত্রা: উত্তরে নতুন পূর্বাভাস আবহাওয়া দফতরের

অপেক্ষাকৃত উষ্ণ দোলের সামনে গোটা বাংলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার থেকেই সেই উষ্ণতা টের পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।...

ইরানের বিরুদ্ধে ইউরোপের বড় শক্তিগুলি: ‘দায়িত্বজ্ঞানহীন’ পদক্ষেপের ফল!

মারা গিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনেই। রবিবার রাতেও মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। পাল্টা পশ্চিম এশিয়ার একাধিক...