Monday, February 2, 2026

উলটপুরাণ! রাজ্যের থেকে পিছিয়ে কেন্দ্রের তথ্য

Date:

Share post:

এ যে একেবারে উলটপুরাণ! করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্যের থেকে পিছিয়ে কেন্দ্রের তথ্য। আক্রান্তের সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে বারবার সরব কেন্দ্রের শাসকদল। শুধু তাই নয়, ঘোলা জলে মাছ ধরতে রাজ্যের বিরোধীদলগুলিও সেই সুরে সুর মিলিয়ে ছিল। কিন্তু দেখা যাচ্ছে ঘটনাটা উল্টো। অর্থাৎ রাজ্য সরকার আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে না, দেখাচ্ছে কেন্দ্র। রাজ্য যেখানে মঙ্গলবারই ঘোষণা করেছে যে, এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯৪০। সেখানে বুধবার পিআইবি-র অফিসিয়াল টুইটে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৮৪০। তাহলে সংখ্যাটা কে লুকোচ্ছে? পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা কম করে দেখাচ্ছে কারা?

রাজ্য সরকারের বিরুদ্ধে করোনা আক্রান্তের সংখ্যা গোপনের অভিযোগ ওঠার পরেই সবিস্তারে তার ব্যাখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব রাজীব সিনহা। কীভাবে ভাগ করে আক্রান্তের সংখ্যা দেখানো হচ্ছে- সেটাও সেখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্বেও বারবার বাংলার সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে কেন্দ্রের বিজেপি সরকার। সংখ্যাতত্ত্বের টেক্কা দিয়ে প্রমাণ করতে চেয়েছে এই রাজ্যে হু হু করে ছড়াচ্ছে মারণ ভাইরাসের সংক্রমণ। অথচ বাস্তবটা যে কী সেটা স্পষ্ট পিআইবি-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেই। সেখানেই রাজ্যের আক্রান্তের সংখ্যা কম। অথচ প্রকৃত আক্রান্তের সংখ্যা কত সেটা স্পষ্টভাবেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার জানিয়ে দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধীরা কী বলবেন? এরপরেও কি রাজ্যের বিরুদ্ধে করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপনের অভিযোগ তোলা যায়?
অবশ্য দেখা যাবে হয়তো এটিকে মুদ্রণের ভ্রম বলে চালানোর চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে সবকিছুর ক্ষেত্রেই তারা সোশ্যাল মিডিয়া, ই-কমার্স এসবের উপর এত জোর দেয়, সেখানে তাদের অফিশিয়াল টুইটে সংখ্যাতত্ত্বের গরমিল কতটা গ্রহণযোগ্য? বিরোধীরা অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

 

spot_img

Related articles

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ব্রাত্যর

মাধ্যমিক(Madhyamik) মানেই একরাশ উত্তেজনা আর নতুন স্বপ্নের হাতছানি। সোমবার থেকে শুরু হল ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিক। সোমবার ছিল...

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’! রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

কেন্দ্রীয় বাজেটে বাংলার প্রতি ‘বঞ্চনা’র প্রতিবাদ। সোমবার, রাজ্যসভার অধিবেশন থেকে ওয়াক আউট করলেন তৃণমূল সাংসদরা (TMC MP)। মোদি...

প্রাক্তন স্বামীকে বেকার বলে তোপ, বিতর্কে ইতি টেনে ক্ষমা চাইলেন মেরি

বিতর্কে ইতি টানলেন মেরি কম (Mary Kom)! প্রাক্তন স্বামীর সঙ্গে তীব্র কাদা ছোড়াছুড়ি চলছিল কয়েক সপ্তাহ ধরেই। বিবাহ...