Thursday, June 11, 2026

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন স্বরাষ্ট্র সচিব

Date:

Share post:

করোনার বেশি টেস্ট করতে চায় রাজ্য

রাজ্যে ১৫ টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে

পরিযায়ী শ্রমিকদের মাসিক ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে

আড়াই লক্ষ শ্রমিক উপকৃত হচ্ছেন

রাজ্যের ৬কোটি বাড়িতে পৌঁছোন আশাকর্মীরা

দশটি সরকারি সহ বারোটি ল্যাবে পরীক্ষা হচ্ছে

আইসিএমআর-এর কাছ থেকে আরো পরীক্ষার অনুমতি চাওয়া হয়েছে

করোনা পরীক্ষার ক্ষেত্রে আইসিএমআর-এর নির্দিষ্ট রয়েছে

সেই বিধি অনুযায়ী চাইলেই করোনা পরীক্ষা করানো যায় না

রাজ্য সরকার এমএসএমই সেক্টরকে বিপুলভাবে ব্যবহার করেছে

এর ফলে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে

রাজ্যে এখন ৬৭ টি কোভিড হাসপাতাল রয়েছে

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে

গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়েছে

রাজ্যের সীমানায় কাউকে আটকে রেখে কষ্ট দেবে না রাজ্য সরকার

রাজ্যে ২৭১ টি ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে

অর্থনীতিকে চাঙ্গা করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার

বিভিন্ন তীর্থক্ষেত্রে অনেকে আটকে পড়েছেন, তাঁদের নিজস্ব বাস রয়েছে, তাঁরা ফেরার অনুমতি চাইছেন। সেই জন্য রাজ্য একটি নতুন অ্যাপ চালু করছে, তার মাধ্যমে আবেদন করা যাবে

রাজ্যে করোনা আক্রান্ত মোট ১৪৫৬

এখনও পর্যন্ত চিকিৎসাধীন ১০৪৭ জন

রাজ্যে নতুন আক্রান্ত ১১২

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২

গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে

ভিন রাজ্য থেকে যাঁরাই আসবেন তাঁদের চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে

যেসব রাজ্যে করোনার প্রাদুর্ভাব বেশি সেসব রাজ্য থেকে আগতদের উপর কড়া নজর রাখবে রাজ্য

ভিন রাজ্যে পড়তে যাওয়া রাজ্যের পড়ুয়াদের ফিরিয়ে আনার বিষয়ে অত্যন্ত তৎপর রাজ্য সরকার

তাদের ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলা

কোটা থেকে ছাত্রদের ফিরিয়ে আনার সময় প্রত্যেকটি চেকপোস্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল

রাজ্য তার রাজ্যবাসীকে নিজ রাজ্যে ফিরিয়ে নিতে সংকল্পবদ্ধ

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...