Saturday, May 23, 2026

পুলওয়ামায় গুলির লড়াই, বাহিনীর গুলিতে খতম শীর্ষ হিজবুল কমান্ডার নাইকু

Date:

Share post:

এনকাউন্টারে নিহত হল শীর্ষস্থানীয় জঙ্গি ও হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু। করোনা সংকটের মধ্যেও পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপে ছেদ পড়েনি জম্মু-কাশ্মীর উপত্যকায়। তৎপর রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীও। বুধবার সকাল থেকে ঘিরে রেখে শেষ পর্যন্ত হিজবুল মুজাহিদিনের শীর্ষ জঙ্গি রিয়াজ নাইকুকে নিকেশ করল যৌথ বাহিনী। পুলওয়ামার বেইগপুরায় মঙ্গলবার রাত থেকে ঘিরে রেখে চলছিল গুলির লড়াই। শেষ পর্যন্ত বুধবার দুপুরের দিকে বিস্ফোরণে একটি বাড়ি উড়িয়ে দিয়ে রিয়াজ নাইকুকে মারতে সক্ষম হয় ভারতীয় সেনা, সিআরপি এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জঙ্গি গতিবিধির খবর পেয়ে বেইগপুরা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। সকালেই শুরু হয় অভিযানের প্রস্তুতি। এরপর সকাল ন’টা নাগাদ জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, ওই এলাকায় ঘিরে ফেলা হয়েছে হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ জঙ্গিকে। জম্মু-কাশ্মীরের ১০টি জেলাতেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। পরে পুলিশ ও সেনার বিভিন্ন সূত্রে খবর মেলে, ওই জঙ্গি আসলে হিজবুল মুজাহিদিনের জম্মু-কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত জঙ্গি কমান্ডার রিয়াজ নাইকু। ধীরে ধীরে ঘিরে ফেলা এলাকা ছোট করে আনতে থাকে যৌথ বাহিনী। তখন একটি বাড়িতে আশ্রয় নেয় রিয়াজ নাইকু। তার পরেই বিস্ফোরণে ওই বাড়িটি উড়িয়ে দেয় বাহিনী। পরে তল্লাশি চালিয়ে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। তার মধ্যে একজন মোস্ট ওয়ান্টেড রিয়াজ নাইকু, যার মাথার দাম ধরা ছিল ১২ লক্ষ টাকা।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...