Friday, June 12, 2026

করোনা রুখতে ভুল ছিল প্রাথমিক সিদ্ধান্ত! ট্রাম্পের বিরুদ্ধে সরব মার্কিন গবেষক

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রাথমিক সিদ্ধান্ত ভুল ছিল। বিপদ বুঝতে পেরে কোনও প্রমাণ ছাড়া হাইড্রক্সিক্লোরোকুইনের শরণাপন্ন হন ট্রাম্প। এমন মন্তব্য করেন মার্কিন সরকারের এক উচ্চপদস্থ গবেষক।

বায়োকেমিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটির প্রাক্তন ডিরেক্টর ড. রিক ব্রাইটের অভিযোগ হাইড্রক্সিক্লোরোকুইন করোনার ওষুধ প্রচার করার জন্য তাঁর ওপর রাজনৈতিক চাপ তৈরি করা হয়। অথচ করোনা নির্মূল হতে পারে এমন কোনও প্রমাণ মেলেনি। নিজের পদ থেকে অনেক কম গুরুত্বপূর্ণ পদে কাজ করতে হয় বলে গবেষকের অভিযোগ।

মঙ্গলবার ব্রাইট সাংবাদিকদের বলেন, “কোনও প্রমাণ ছাড়াই ভারত থেকে হাইড্রক্সিক্লোরোকুইন নিতে যান ট্রাম্প। এই ম্যালেরিয়া ড্রাগের এফডিএ অনুমোদনও নেই।” একটা ড্রাগের পক্ষে সকাল করা তাঁকে এবং তাঁর সহকর্মীদের যথেষ্ট বিব্রতই করেছিল বলে জানান ব্রাইট। নিজের পদের অপসারণের বিষয়টিও ইতিমধ্যে আদালতের সামনে এনেছেন ব্রাইট।

মার্কিন স্বাস্থ্যদফতরের অবশ্য দাবি, নমুনা পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য ব্রাইটকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথে স্থানান্তরিত করা হয়। সংস্থার মুখপাত্র কেটলিন ওকলে বলেন, “এই কঠিন পরিস্থিতিতে কাজে যোগ দেননি ব্রাইট।
তাঁর মুখপাত্র জানিয়ে দেন তিনি অসুস্থ।”

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...