Wednesday, June 17, 2026

আজ মালদ্বীপ থেকে দেশে ফিরছেন  ৪০০ বাংলাদেশি

Date:

Share post:

নভেল করোনাভাইরাস মহামারির পটভূমিতে আজ বৃহস্পতিবার মালদ্বীপ থেকে দেশে ফিরছেন  ৪০০ বাংলাদেশি।
গতকাল বুধবার ঢাকায় প্রবাসী কর্মীদের ফেরত আনা নিয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পঞ্চম আন্ত মন্ত্রণালয় বৈঠক হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মালদ্বীপ থেকে আজ দেশে ফিরবেন  ৪০০ বাংলাদেশি । মালদ্বীপের প্রেসিডেন্ট বলেছেন, ১৫০০ জনকে পাঠাবেন। অবশ্যই তাঁদেরকে গ্রহণ করা হবে। মালদ্বীপে প্রবাসীদের যাতে সমস্যা না হয় সে জন্য খাবার দেওয়া হয়েছে। আগামীদিনে আরও দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউএইতে প্রচুর প্রবাসী বাংলাদেশি আটকে আছেন। ইউএই সরকার সবাইকে বলছে নিয়ে আসতে। শুধু আমরা আনছি না, পাকিস্তান ও ভারত আনছে। ভারতের প্রায় এক লাখ ৯৭ হাজার কর্মীকে ইউএই থেকে ফেরত নেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা যাঁরা আসতে চান অবশ্যই তাঁদের আমরা নিয়ে আসব।
জানা গিয়েছে, আজ রাতের দিকে এই বাংলাদেশিদের দেশে পা রাখার কথা। তারা ফিরলেও এখনই বাড়ি ফিরতে পারবেন না ।তাদের ১৪দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপরই তাদের ঘরে ফেরার ছাড়পত্র মিলবে ।

Related articles

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...

FIFA World Cup: মাইলস্টোন ম্যাচে স্মরণীয় হ্যাটট্রিক, মেসি ম্যাজিকে সহজ জয় আর্জেন্টিনার

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দিল আর্জেন্টিনা(Argentina)। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই ম্যাজিক দেখালেন মেসি(Messi),...

‘স্বচ্ছতা সে স্বাগত’ কর্মসূচিতে মহানগরীর রাজপথে মুখ্যমন্ত্রী, বাগবাজারে ঘাট পরিষ্কার শুভেন্দুর

বুধবার সকাল সকাল বাগবাজার মায়ের ঘাটে (Bagbazar Maayer Ghat) ঝাড়ু হাতে সাফাই অভিযানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

FIFA World Cup: এমবাপের জোড়া গোলে নজির, দাপুটের সঙ্গে বিশ্বকাপ শুরু ফ্রান্সের

বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করল ফ্রান্স(France) সেনেগাল ৩-১গোলে হারিয়ে দাপটের সঙ্গে কাপ যুদ্ধের  বোধন করল ফরাসিরা। এমবাপে জোড়া...