Monday, March 23, 2026

করোনা-মোকাবিলায় সুসংহত পরিকল্পনা কলকাতা পুরসভার, জানালেন অতীন ঘোষ

Date:

Share post:

করোনা-মোকাবিলায় আরও সুসংহত পরিকল্পনা নিয়ে নামছে কলকাতা পুরসভা৷ এই পরিকল্পনা কার্যকর করা গেলে শহরে করোনা- প্রকোপ অনেকাংশে নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করছেন ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ৷

ডেপুটি মেয়র বৃহস্পতিবার পুর কর্মসূচি জানিয়ে বলেছেন,

◾ কলকাতার ৪০টি ওয়ার্ড এই মুহুর্তে বেশি সংক্রমিত৷

◾ কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা আপাতত
৩১৮টি৷

◾রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী শহরে প্রায় ৭০০ জন করোনা আক্রান্ত।

◾ আক্রান্তদের ৮০ শতাংশই পুরসভার ১ থেকে ১০ নম্বর বরোর বাসিন্দা।

◾ প্রতিটি কন্টেনমেন্ট জোনের জন্য একটি করে টিম তৈরি হচ্ছে৷

◾প্রতি টিমে থাকবেন ৫ জন স্বাস্থ্যকর্মী।

◾এই টিম তাদের নির্দিষ্ট জোনের বাসিন্দাদের বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেবে।

◾পুরসভার স্বাস্থ্য বিভাগে প্রায় ৬৫০ জন অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছেন।

◾ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণের কাজে আরও কিছু কর্মী আছেন।

◾ডেঙ্গি-ম্যালেরিয়া দমনের পাশাপাশি কন্টেনমেন্ট জোনে করোনা মোকাবিলার কাজও এরা করবেন।

◾এই টিমে থাকবেন ১৬টি বরোর ১৬ জন নোডাল অফিসার এবং ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার পদমর্যাদার অফিসাররা।

◾সংক্রমিত ১০টি বরোর প্রতিটিতে আঞ্চলিক অফিস করা হবে।

◾আঞ্চলিক অফিসে দায়িত্বে থাকবেন পুরসভার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পর্যায়ের ৫ অফিসার।

◾সোম থেকে শনি প্রতিদিন ২ ঘণ্টা করে তাঁরা আঞ্চলিক অফিসে বসবেন।

◾এই অফিসাররা প্রধানত নজরদারির কাজ করবেন এবং এলাকায় নিয়মিত জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে কি না তা দেখবেন।

◾নিয়মিত জীবাণুনাশক স্প্রে করতে ১৬টি বরোয় একটি করে গাড়ি এবং পাঁচটি করে হ্যান্ড মেশিন দেওয়া হয়েছে।

◾মূলত মশাবাহিত রোগ প্রতিরোধে যে ভাবে কাজ হয়, সে ভাবেই করোনা সংক্রমণ রুখে দেওয়ার কাজ শুরু করছে পুরসভা৷

◾সংক্রমিত জোনের সংখ্যা বেড়ে বা কমে গেলে পরিস্থিতি অনুযায়ী কাজ হবে৷

◾কন্টেনমেন্ট জোনের জন্য গঠিত টিমের সদস্যেরা প্রতিটি বাড়িতে গিয়ে কারও জ্বর-সর্দি-কাশি হয়েছে কি না৷ আলাদা রিপোর্টও তৈরি করবেন।

◾প্রতিদিন এই রিপোর্ট পেশ করতে হবে ওই জোনের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসারকে।

◾ওই নোডাল অফিসার
রিপোর্ট জমা দেবেন জোনের দায়িত্বপ্রাপ্ত উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।

Related articles

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...