Monday, April 6, 2026

রাজ্যে মুখ্যসচিব পদে কি বদল হতে পারে?

Date:

Share post:

রাজ্যে মুখ্যসচিব পদে বদলের ইঙ্গিত মিলছে। তবে এটি কোনো নিশ্চিত খবর নয়। একটি প্রবল ইঙ্গিতমাত্র। নবান্ন সূত্রে খবর, রাজীব সিনহা নাকি মুখ্যসচিব হিসেবে কাজ চালাতে চাইছেন না। তাঁর ঘনিষ্ঠমহলের খবর, করোনা পরিস্থিতিতে বেশ কিছু ঘটনায় সমালোচিত হয়ে তিনি সরে দাঁড়াতে চান। তবে এই মুহূর্তে রদবদল হলে সেটা সরকারের অস্বস্তির কারণ হতে পারে বলে স্থিতাবস্থা বহাল রাখার চেষ্টা হচ্ছে। আইএএস মহল সূত্রে জানা যাচ্ছে রাজীব সিনহা কিছু কারণে সব ঘটনার দায় নিজের উপর আসায় অসন্তুষ্ট। কেন্দ্র ও রাজ্যপাল যেভাবে তাঁকে টার্গেট করে পরের পর কামান দাগছেন, তাতে তিনি তিতিবিরক্তও বটে। তিনি যদি সরে যেতে জেদ করে থাকেন, তাহলে পরবর্তী মুখ্যসচিব হতে পারেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে স্বরাষ্ট্রসচিব কে হবেন, তা নিয়েও জল্পনা। একটি বিতর্কিত নাম ঘুরছে। তবে, অন্য একটি সূত্র বলছে এসব নেহাতই জল্পনা। কোথাও কোনো বদল হচ্ছে না। একটি ইঙ্গিত মাথাচাড়া দিলেও তা আবার সামলে নেওয়া গেছে। এখন কাজের সময় নানা মহল থেকে উত্যক্ত করার প্ররোচনা থাকলেও এখন নবান্ন একজোট হয়ে কাজ করতে বদ্ধপরিকর।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...