Wednesday, June 3, 2026

রোগী দেখার জন্য বেরোতেই জলপাইগুড়ির সাংসদকে বাধা পুলিশের

Date:

Share post:

রোগী দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ চিকিৎসক জয়ন্ত কুমার রায়। অভিযোগ, বাড়ি থেকে বেরোতেই বাধা দেয় পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় জলপাইগুড়ি শহরের পাহাড়ি পাড়া এলাকায়।

শহরের পাহাড়ি পাড়ায় সাংসদের বাড়ি। সাংসদ জানিয়েছেন, এদিন সকালে বাড়ি থেকে বেরোতেই পুলিশ বাধা দেয়। তারপর সেখানেই অবস্থানে বসেন তিনি। তবে এটাই প্রথম নয়। এর আগেও সাংসদকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।
১৬ এপ্রিল জলপাইগুড়ির সাংসদ স্কুটিতে চেপে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে জলপাইগুড়িতে নিজের বাড়ি যাচ্ছিলেন। তখন রাজগঞ্জ থানা এলাকার জটিয়াখালিতে সাংসদকে আটকে দেয় পুলিশ। শিলিগুড়িতে নিজের ফ্ল্যাটে ফিরে যেতে বাধ্য হন তিনি। পরের দিন পুলিশের চোখ এড়িয়ে জলপাইগুড়ি ফেরেন তিনি। তারপর কোয়ারেন্টাইনে ছিলেন ওই সাংসদ।
সাংসদের বক্তব্য, ৩ মে তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অথচ রোগী দেখতে বেরোলে তাঁকে আটকে দেওয়া হয়। সাংবাদিকদের তিনি বলেন, “সাংসদ হওয়ার বাইরে আমার একটা পরিচয় আছে। আমি একজন চিকিৎসক। জরুরি পরিষেবা দিতে আমাকে বেরোতেই হবে। আমি লিখিত ভাবে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলকে জানাব।”

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...