Wednesday, May 13, 2026

করোনা মোকাবিলায় মোদির প্রশংসা করলেন কট্টর সমালোচক অমর্ত্য সেনও

Date:

Share post:

জাতীয় সংকট আঁচ করে আগে থেকেই পদক্ষেপ করেছেন। করোনা বিশ্বমহামারি মোকাবিলায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী বিশ্বে অনেকের থেকে এগিয়ে। বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীর কট্টর সমালোচক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এভাবেই দরাজ সার্টিফিকেট দিলেন নরেন্দ্র মোদিকে। সর্বভারতীয় এক সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় মোদির ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন অমর্ত্য সেন। তাঁর কথায়, সংকটের মুহূর্তে অনেক রাষ্ট্রনেতার থেকেই আরও অনেকটা এগিয়ে ভেবেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাবনা গোটা দেশকে সাহায্য করেছে।

এই প্রথম প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল অমর্ত্য সেনের মুখে। করোনা মোকাবিলায় বিশ্বের সমসাময়িক অনেক রাষ্ট্রনেতার থেকেই সুদৃঢ় ও সময়োচিত পরিকল্পনা করেছেন মোদি, এমনই মত তাঁর। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের কথায়, করোনা মোকাবিলায় মোদির নেওয়া সিদ্ধান্ত দেশকে সাহায্য করেছে। এরপর দেশের অর্থনীতিকে মূল স্রোতে ফিরিয়ে আনাই একটা বড় চ্যালেঞ্জ।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত অমর্ত্য সেন। নোটবন্দির সময় মোদি সরকারের কড়া সমালোচনা করেছিলেন তিনি। আরও বহু ইস্যুতে কেন্দ্র সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করতে দেখা গিয়েছে তাঁকে।

কিন্তু করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাকে ইতিবাচক বলে প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে, পরিযায়ী শ্রমিকদের সমস্যার জন্যও প্রধানমন্ত্রীকে দায়ী করতে রাজি হননি অমর্ত্য সেন। তাঁর কথায়, ভারতে শুরু থেকেই গরিব শ্রেণি ছিলেন। তাঁদের দুর্দশা আগেও ছিল, এখনও আছে। দারিদ্র্যের এই ছবি দেশের নিরিখে বহু পুরোনো। এখন শুধু এই বিষয়টিকে ধরে দোষারোপ ভুল।

 

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...