Saturday, June 13, 2026

রেড জোন হাওড়াতেই একসাথে করোনা-মুক্ত ৩৬

Date:

Share post:

শুধু অসুখের খবর নয়, খবর আছে সুস্থতারও। রেড জোন হাওড়াতেই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। ফুলেশ্বরের সঞ্জীবনী হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার দুপুর থেকে দফায় দফায় তাঁদের বাড়ি পাঠানো হয়েছে।
ফুলেশ্বর সঞ্জীবনী হাসপাতাল থেকে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালের অধিকর্তা শুভাশিস মিত্র বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সেখানে অক্লান্ত পরিশ্রম করছেন। হাসপাতালে নিরাপত্তা বলয় রয়েছে চারটি স্তরে।
করোনা মুক্তদের বাড়ি পাঠিয়ে দিলেও বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে তাঁদের চলতে হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। তাঁদের কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঞ্জীবনীর ব্যবস্থাপনা, চিকিৎসা ও পরিকাঠামোয় খুশি করোনা লড়াইয়ে জয়ীরাও।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...