Saturday, June 6, 2026

শিলিগুড়িতে আটকে পড়া পর্যটক-সহ কর্মরতের বাড়ি ফেরাল প্রশাসন

Date:

Share post:

লকডাউনের জেরে শিলিগুড়ি শহরে আটকে পড়া পর্যটক-সহ কর্মরত মানুষদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করল প্রশাসন। শনিবার, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনার্সে সকলের শারীরিক পরীক্ষা করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে তাঁদের গন্তব্যে পাঠানো হয়। এদিন কমপক্ষে ২৯০জনকে বাড়ি পাঠানোর জন্য ১৩টি বাসের বন্দোবস্ত করা হয়। বারাসত, বসিরহাট, আলিপুর সহ বিভিন্ন জায়গায় পাঠানো হয় বাসগুলি।

তার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং করে চিকিৎসকের স্বাক্ষরিত প্রমাণপত্রও দেওয়া হয়। এতদিন আটকে থাকার পর বাড়ি ফেরার সুযোগে খুশি সকলে।
বারাসতের বাসিন্দা পূবালি মজুমদার বলেন, “শিলিগুড়িতে ঘুরতে এসেছিলাম। তারপর থেকেই আটকে পড়ি। সরকারি নম্বরে যোগাযোগ করে খবর পেয়েই চলে এসেছি। বাড়ি ফিরতে পারব ভেবেই ভালো লাগছে”।
অন্যদিকে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক জানালেন, আটকে থাকা মানুুষদের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। তার জন্য ১৩টি বাসের বন্দোবস্ত করা হয়েছিল।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...