Thursday, May 21, 2026

করোনার ওষুধ বানানোর জন্য পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ পরিণতি

Date:

Share post:

করোনা থেকে মুক্তি পেতে ওষুধ, ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এই অবস্থায় প্রতিষেধক হিসাবে একাধিক ওষুধ গ্রহণ করছিলেন এক ওষুধের দোকানের মালিক। শুধু নিজের ওপরই নয়, এই পরীক্ষা-নিরীক্ষা করছিলেন কর্মচারীদের ওপর। তাতেই হল বিপত্তি। পেট্রোলিয়াম পরীক্ষা করার রাসায়নিক হিসাবে ব্যবহৃত এক বিশেষ দ্রব্য গ্রহণ করেন দুজনে। বৃহস্পতিবারই একজনের মৃত্যু হয়।

ঘটনা চেন্নাইয়ের সুজাতা বায়োটেকের। দোকানের কর্মচারী ৪৭ বছরের কে শিভানেশনের মৃত্যু হয়েছে। তিনি সুজাতা বায়োটেকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। পুলিশ আধিকারিক জানান, “ওই ওষুধের দোকানের মালিক রাজ কুমার এবং শিভানেশনের সঙ্গে দেখা করেন। করোনা প্রতিষেধক হিসাবে নাইট্রিক অক্সাইড এবং সোডিয়াম নাইট্রেটের সংমিশ্রনে বিশেষ ওষুধ তৈরি করেছিলেন। পরীক্ষা নিরীক্ষা সফল হলে আর্থিকভাবে লাভবান হবেন। এই ভেবে তাঁরা রাসায়নিক গ্রহণ করেন।”

রাসায়নিক গ্রহণ করার পর শারীরিক সমস্যা শুরু হয় দুজনের। তড়িঘড়ি করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুজনকে। রাত ৮টা নাগাদ শিভানেশন মারা যান। মালিকের অবস্থা বর্তমানে অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...