Wednesday, May 20, 2026

লকডাউন ওঠার পরও কীভাবে সতর্কতা? ক্যাবিনেট সচিবের ভিডিও বৈঠক

Date:

Share post:

১৭ মে লকডাউন উঠে গেলে কীভাবে সতর্কতা বজায় রেখে জনজীবনকে স্বাভাবিক করা যায় তা নিয়ে মতামত জানতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে তাঁদের মতামত জানবেন তিনি। রবিবারই ভারতে করোনায় মৃত্যুসংখ্যা দুহাজার পেরিয়ে গিয়েছে। রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের পাঁচটি রাজ্যে পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক। অথচ অনির্দিষ্টকাল লকডাউন করে থাকা ভারতের মত শ্রমনিবিড় দেশে কার্যত অসম্ভব। ইতিমধ্যেই বহু মানুষ কর্মচ্যুতির মুখে। দেশের অর্থনীতির উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক করা এবং সতর্কতা বজায় রাখার মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখা হবে সেটাই প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ।

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...