Monday, April 27, 2026

BIG BREAKING: স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে! ঘোষণা রেলের

Date:

Share post:

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই বড় ঘোষণা রেল মন্ত্রকের। আজ, রবিবার রেল মন্ত্রক টুইট করে জানিয়েছে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু হচ্ছে আগামী কাল, অৰ্থাৎ ১১ মে বিকেল ৪টে থেকে! আর ১২মে থেকে প্রতিদিন ১৫ জোড়া ট্রেন চালাবে ভারতীয় রেল। নয়াদিল্লি স্টেশন থেকে দেশের গুরুত্বপূর্ণ ১৫টি শহরে চলবে এই ট্রেনগুলি।

মূলত, ট্রেনগুলি চালানো হবে ডিব্রুগর, আগরতলা, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুবন্তপুরম, মাডগাও, মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই-এর মধ্যে। শুধু তাই নয়, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের ঘোষণা অনুযায়ী, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০টি রেল চালানোর পদক্ষেপ গ্রহণ করছে রেলমন্ত্রক। তবে সেটা রাজ্যগুলির সহযোগিতা পাওয়ার পরই সম্ভব।

এদিকে, স্পেশাল প্যাসেঞ্জার ট্রেনের অনলাইন বুকিং শুরু ১১ মে বিকেল ৪টে থেকে। কেবলমাত্র IRCTC অফিসিয়াল ওয়েব সাইট (http://www.irctc.co.in/) থেকেই এই বুকিং নেওয়া হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের কাউন্টার থেকে কোনও টিকিট বুকিং হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।

এরপর যাত্রীরা স্টেশনে শুধুমাত্র অনলাইনে বুকিং করার টিকিটের নথি দেখিয়েই স্টেশনে প্রবেশ করতে পারবেন। কোনও প্লাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। অর্থাৎ, যাত্রী ছাড়া কেউ স্টেশনে আসতে পারবেন না। সরকারি স্বাস্থ্য বিধি মেনে প্রত্যেকের মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

Related articles

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ...

হালিশহরে গুলি চালালো ৬ দুষ্কৃতী: গুলিবিদ্ধ তৃণমূলকর্মী ভর্তি হাসপাতালে

দ্বিতীয় দফার নির্বাচনের আগে কোনওভাবেই রাজ্যে অশান্তি ঠেকাতে ব্যর্থ নির্বাচন কমিশন। তৃণমূল সাংসদের উপর হামলার পরে এবার গুলি...

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...