Tuesday, June 9, 2026

লকডাউন ওঠার পর প্রথম সপ্তাহে সুরক্ষাবিধির ট্রায়াল দিক শিল্পসংস্থাগুলি, নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

লকডাউন উঠে যাওয়ার পর প্রথম এক সপ্তাহ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে না এগিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সার্বিক সুরক্ষাবিধি কার্যকর করায় মন দিতে হবে। দেশের শিল্প সংস্থাগুলির উদ্দেশে এই বার্তা দিল কেন্দ্রীয় সরকার। এজন্য লকডাউন পরবর্তী প্রথম এক সপ্তাহ ট্রায়াল রান শুরুর কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি সূত্রে খবর, কোনও অবস্থাতেই যাতে মাসাধিককাল বন্ধ থাকা কারখানা খোলার পর বিশাখাপত্তনমের মত দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে শিল্পসংস্থাগুলিকে। শ্রমিক-কর্মচারীদের সার্বিক সুরক্ষা ও সংক্রমণ রুখতে জীবানুনাশক বন্দোবস্ত চালু করার পরই উৎপাদন বাড়ানোর কাজ শুরুর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...