Sunday, May 17, 2026

হাত পাতলেই স্যানিটাইজার! স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার বাঁকুড়ায়

Date:

Share post:

হাত পাতলেই মিলবে স্যানিটাইজার। আবার হাত সরিয়ে নিলে বন্ধ। এমন স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেছেন বাঁকুড়ার বাসিন্দা বিপুল কুন্ডু। প্রায় ৪৫ দিনের চেষ্টায় এই স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেছেন তিনি।

ইলেকট্রনিক্সে ডিপ্লোমা বিপুলের। পেশা ইলেকট্রিক্যাল ওজোন যন্ত্র মেরামতি। কিন্তু এই লকডাউনের বাজারে কাজ বন্ধ। তাই সময়কে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন স্যানিটাইজিং মেশিন। একটি মেশিনে জীবাণুনাশক দ্রবন রয়েছে। হাত পাতলে স্প্রে আকারে বেরোবে। অন্যটিতে রয়েছে তরল স্যানিটাইজার। হাত পাতলে জলের মতোই টপটপ করে পড়বে। প্রথমটি তৈরি করতে খরচ হয়েছে ৩ হাজার টাকা। অন্যটি আড়াই হাজার টাকা। বিপুল জানিয়েছেন, ইতিমধ্যেই বরাত পেতে শুরু করেছেন তিনি। চাহিদা বাড়লে বাণিজ্যিকভাবে আনবেন এই মেশিন।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...