Tuesday, May 19, 2026

মর্মান্তিক! কলকাতা থেকে হেঁটে খড়গপুর, ট্রাকের ছায়ায় জিরোতে গিয়ে পিষ্ট!

Date:

Share post:

আর এক মর্মান্তিক কাহিনি। ক্লান্ত, অবসন্ন পরিযায়ী শ্রমিক ট্রাকের ছায়ায় বিশ্রাম নিতে গিয়ে পিষ্ট হয়ে মারা গেলেন।

ঘটনা খড়গপুরের। সোমবার কুমার পতি নামে এক শ্রমিক কলকাতা থেকে হাঁটা শুরু করেন। খড়গপুর সদর বিধানসভায় পৌঁছলে খিদে এবং রোদে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন। আর ছায়া পেতে একটি ট্রাকের তলায় আশ্রয় নেন। ট্রাক চালক বুঝতেই পারেননি তাঁর গাড়ির তলায় কেউ শুয়ে আছেন। ট্রাক চালাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় কুমার পতির। তাঁর বাড়ি পুরুলিয়ায় বলে জানা গিয়েছে। কিন্তু কোথায় কাজ করতেন, বা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...