Wednesday, May 6, 2026

রেলযাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি কেন্দ্রের

Date:

Share post:

জরুরি প্রয়োজনে আজ, মঙ্গলবার থেকে যারা রেলপথে যাত্রা করবেন, তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷ এই নির্দেশিকায় বলা হয়েছে :

◾ ট্রেন ছাড়ার অন্তত ৯০ মিনিট আগে স্টেশনে আসতে হবে।

◾ প্রত্যেক যাত্রীর ফেস কভার/মাস্ক আবশ্যিক।

◾ স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথে যাত্রীদের স্যানিটাইজার দিতে হবে।

◾ শুধুমাত্র বৈধ কনফার্মড ই-টিকিট নিয়েই স্টেশনে প্রবেশ করা যাবে।

◾ RAC /ওয়েটিং লিস্ট, অন বোর্ড টিকিট বুকিং বৈধ নয়।

◾ কারেন্ট বুকিং, তৎকাল, প্রিমিয়াম তৎকাল টিকিটের পাশাপাশি অসংরক্ষিত টিকিটও দেওয়া হবে না।

◾ এজেন্ট বুকিংও অবৈধ।

◾ টিকিটের মূল্যে ধরা থাকছে না খাবারের দাম।

◾ যাত্রীদেরই খাবার এবং পানীয় জল নিয়ে আসতে হবে।

◾ তবে চলন্ত ট্রেনে ন্যায্য দামে শুকনো খাবার, রেডি-টু-ইট ফুড এবং পানীয় জলের বোতল কিনতে পারবেন যাত্রীরা।

◾ কোনও প্ল্যাটফর্মে কোনও স্টল বা বুথ খোলা থাকবে না।

◾ যতটা সম্ভব কম লাগেজ নিয়ে ভ্রমণ করতে হবে যাত্রীদের।

◾ ট্রেনে কোনও লিনেন, ব্ল্যাঙ্কেট দেওয়া হবে না। এগুলো যাত্রীদেরই নিয়ে আসতে হবে। থাকবে না পর্দাও।

◾ সব যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

◾ ট্রেনে ওঠার আগে প্রত্যেক যাত্রীর মেডিক্যাল স্ক্রিনিং হবে।

◾ করোনার সামান্যতম উপসর্গ থাকলে বৈধ টিকিট থাকলেও ট্রেনে উঠতে দেওয়া হবে না যাত্রীকে।

◾ গন্তব্য স্টেশনে পৌঁছে সেই রাজ্যের নির্দেশমতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

◾ আলাদা প্রবেশ এবং প্রস্থান পথ রয়েছে কি না, তা সুনিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট জোনকে।

◾ সর্বোচ্চ ৭দিনের অগ্রিম টিকিট বুকিং করা যাবে। টিকিট বাতিল করা যাবে ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত।

◾ স্টেশনে এবং চলন্ত ট্রেনে ‘সোশ্যাল ডিসট্যান্সিং’ মেনে চলতে হবে যাত্রীদের।

Related articles

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...