Saturday, June 20, 2026

বন্ডেড লেবার! স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি ফাঁস কেন? ক্ষোভ উগরে দিলেন মমতা

Date:

Share post:

এক মঞ্চে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পেয়ে নিজের ক্ষোভ সোমবার উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাষায় বললেন, মুখ্যমন্ত্রীকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিঠি আগেই কী করে মিডিয়ার কাছে ফাঁস হয়ে যায়? এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো? নাকি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে খাপ খায়? তারপরেই তিনি বলেন, বাংলার সঙ্গে যা হয়েছে তা যেন অন্য কোনও রাজ্যের সঙ্গে না হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এভাবেই সোমবার অনুরোধ করেছেন, আবার নিজের ক্ষোভও প্রকাশ্যে এনেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সবধরণের সাহায্য করছে। তা সত্ত্বেও বারবার কেন বাংলাকে আক্রমণ করা হচ্ছে? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী একসময় বলেন, কেন্দ্র-রাজ্যের সম্পর্ক কী বন্ডেড লেবারের? রাজ্যকে দোষারোপ না করে কেন্দ্র স্বচ্ছ্ব পদক্ষেপ করুক। কোনও রাজ্যের আক্রান্তের সংখ্যা বেশি হলে তা রাজ্যের দায় নয়। বিদেশ থেকে ভাইরাস এসেছে। তা বলে কী আমরা বিদেশকে দোষ দেব?

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...