Saturday, April 18, 2026

সারা রাস্তা জুড়ে শুধুই টাকা, সাহায্য না চক্রান্ত?

Date:

Share post:

করোনা মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সমস্ত কাজকর্ম। অর্থনীতি প্রায় ধসের মুখে। সেই সময় সারা রাস্তা জুড়ে ছড়ানো টাকা। কেন রাস্তা জুড়ে ছড়ানো এত টাকা? কে রেখেছে? তার কোনও উত্তর নেই।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ছএপুরে। এই জেলায় কোন করোনা সংক্রমণের কথা শোনা যায়নি সেই কারণে সেখানে গ্রিন জোন। সারা রাস্তা জুড়ে ছড়ানো রয়েছে প্রচুর কুড়ি টাকার নোট।

পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের কয়েকটি জেলা দ্বারা বেষ্টিত ছোট্ট এই ছএপুর। এখনও পর্যন্ত কোনও করোনা পজিটিভ ধরা পড়েনি এই জেলায়। ফলে গ্রিন জোনে রয়েছে এই জেলা। এই কারণে এখানে লকডাউনও কিছুটা শিথিল। যারফলে খুলছে দোকানপাট বাজার সমস্ত কিছুই। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে যাবতীয় কাজকর্ম। এই অবস্থায় গত শনিবার এমন দৃশ্য প্রথম চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা লক্ষ্য করেন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একদম নতুন কুড়ি টাকার নোট।

এই খবর পেয়ে ওই এলাকায় যায় হরপাল থানার পুলিশ। সংক্রমণ এড়াতে ওই নোটগুলির সংস্পর্শে আসা মোট ৬জনকে পাঠানো হয় হরপালপুরের একটি কোয়ারেন্টাইন সেন্টারে।

এই টাকার প্রসঙ্গে হরপালপুর থানার পুলিশ আধিকারিক দিলীপ পান্ডে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ ঘটনাটি চক্রান্ত করেই ঘটানো হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক।

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...