Sunday, March 22, 2026

বুধবার থেকে চলবে বাস এবং অ্যাপ ক্যাব, পরিষেবা কোথায় কোথায় জেনে নিন

Date:

Share post:

আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ১৫ টি রুটে চলবে সরকারি বাস। তবে কুড়ি জনেরও বেশি যাত্রী নেওয়া যাবেনা বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কনটেইনমেন্ট জোনে একেবারেই চলবে না বাস।

⚫ হাওড়া থেকে কামালগাজি রুটে চলবে S24

⚫ হাওড়া থেকে নিউটন পর্যন্ত চলবে S12 রুটের বাস

⚫ হাওড়া থেকে গড়িয়া পর্যন্ত চলবে S7, S5 রুটের বাস

⚫ হাওড়া থেকে ঠাকুরপুকুর S12D বাস

⚫ হাওড়া থেকে বারাইপুর রুটে চলবে C26 বাস

⚫ এসপ্ল্যানেড থেকে আমতলা রুটে চলবে C37 বাস

⚫ ডানলপ বালিগঞ্জের মধ্যে চলবে S9A

⚫ যাদবপুর থেকে করুনাময়ী রুটে চলবে S9 বাস

⚫ জোকা থেকে বারাসতে চলবে C8 বাস

⚫ উল্টোডাঙা থেকে সল্টলেক সেক্টর ফাইভে চলবে ST7 রুটের বাস

⚫ বারাসাত থেকে গড়িয়ায় চলবে S37

⚫ টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন চলবে ST6

তবে করোনা সংক্রমণ এড়াতে কোনও বাসেই কুড়ি জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে পরিবহন দফতর।

বুধবার থেকে বাসের পাশাপাশি শর্তসাপেক্ষে চালু হচ্ছে অ্যাপ ক্যাবও। কলকাতা, বিধাননগর বারাকপুর, হাওড়াতেও চলবে অ্যাপ ক্যাব। তবে এখনই ঢালাও ছাড় দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংক্রমণ এড়াতে অ্যাপ ক্যাবে দুজনের বেশি কোন মতেই নয়। ক্যাবের পিছনের আসনেই বসতে হবে দুজন যাত্রীকে। চালকের মাস্ক, গ্লাভস এবং ফেস শিল্ড বাধ্যতামূলক। শুধু তাই নয় ক্যাবের মধ্যে রাখতে হবে স্যানিটাইজারও। কন্টেইনমেন্ট জোনে কোনমতেই চালানো যাবে না অ্যাপ ক্যাব। রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, যে কেউ চাইলেই অ্যাপ ক্যাব ব্যবহার করতে পারবেন না। রোগী, রোগীর পরিবার, সরকারি এবং বেসরকারি কর্মীদের জন্য শুধুমাত্র অ্যাপ ক্যাব। তার জন্য বাধ্যতামূলক ই-পাস।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...