Saturday, June 13, 2026

“চিনকে জিজ্ঞেস করুন” বলে সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন ট্রাম্প

Date:

Share post:

নির্বিঘ্নেই চলছিল সাংবাদিক বৈঠক। হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এমন ঘটনার সাক্ষী থাকল গোটা বিশ্ব।

কী ঘটেছিল?

সোমবার বিকেলে সাংবাদিক বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প।
শুরুতে তিনি করোনা টেস্টের জন্য কত ডলার দিয়েছেন সেটি জানান। এরপর সিবিএস নিউজের প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং ট্রাম্পেকে প্রশ্ন করেন, “আপনি অনেকবার বলেছেন বিশ্বের অন্য দেশের থেকে আমেরিকায় পরীক্ষা বেশি হচ্ছে। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ।” এরপর ওই সাংবাদিক প্রশ্ন করেন “তাহলে কী করে প্রতিদিন বিপুল সংখ্যক আমেরিকাবাসী প্রাণ হারাচ্ছেন?” এই প্রশ্ন শুনেই
চিনা বংশোদ্ভূত জিয়াং- এর উপর চটে যান ট্রাম্প। উত্তরে তিনি বলেন, “এই প্রশ্নটি আপনার চিনকে করা উচিত। আমাকে নয়।” এরপর অন্য সাংবাদিকদের ডাকেন ট্রাম্প। জিয়াং পাল্টা প্রশ্ন করেন “এটা বিশেষ করে আমাকে কেন বলছেন?” উত্তরে ট্রাম্প জানান, “কাউকে উদ্দেশ্য করে বলছি না। যারা বাজে প্রশ্ন করবে এই উত্তর তাঁদের জন্য।”

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিএনএনের সাংবাদিক কলিন্স মাইক্রোফোন ধরে বলেন, “আমার দুটো প্রশ্ন আছে।” কিন্তু তাঁর কথা শুনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। উল্টে তিনি বলেন, “আর কেউ আছেন?” এরপর আর কারোর কথা শোনেননি। সোজা সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্প।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...