Wednesday, April 29, 2026

ভোট গণনায় কারচুপি, মোদি-শাহের গুজরাতে বিধায়ক পদ খারিজ আইনমন্ত্রীর

Date:

Share post:

আইনি লড়াইয়ে প্রমাণিত হয়েছে ভোট গণনায় কারচুপির অভিযোগ৷ তারই জেরে মঙ্গলবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাতের আইন ও শিক্ষা-সহ একাধিক দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ বাতিল করল গুজরাট হাই কোর্ট। চরম অস্বস্তিতে বিজয় রূপানির নেতৃত্বাধীন বিজেপি সরকার। দেশের রাজনীতিতে এ ধরনের ঘটনা বিরল৷

২০১৭ সালে গুজরাতের আমেদাবাদের ঢোলকা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বর্ষীয়ান নেতা ভূপেন্দ্র সিং চুদাসামা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিকটতম কংগ্রেস প্রার্থী অশ্বিনী রাঠোরকে মাত্র ৩২৭ ভোটে পরাজিত করেন তিনি।

ফল প্রকাশের পরেই ভূপেন্দ্র সিং-এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভোটগণনায় কারচুপির অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী অশ্বিনী রাঠোর৷ গুজরাট হাই কোর্টে মামলা রুজু করে তিনি অভিযোগ জানান, বিজেপি প্রার্থী দুর্নীতির আশ্রয় নিয়েছেন৷ সেই কাজে সাহায্য করেছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার ও ঢোলকা এলাকার ডেপুটি কালেক্টর ধবল জানি। গণনার নিয়ম না মেনে ৪২৯টি ভোট বাতিল করেছিলেন ওই আধিকারিক। এর ফলেই জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী৷

২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৭৩টি শুনানি পর শেষ পর্যন্ত মঙ্গলবার এই মামলার রায় দিতে গিয়ে বিচারপতি পরেশ উপাধ্যায় বিজেপি নেতা ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ খারিজ করেন। পাশাপাশি দোষী সাব্যস্ত করা হয় ঢোলকার ডেপুটি কালেক্টর ধবল জানিকেও। বিজয় রুপানি মন্ত্রিসভার সদস্য ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ খারিজ হওয়ার এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি।
হাইকোর্টের এই রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে ভূপেন্দ্র সিংহ চুদাসামা সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

Related articles

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...

দ্বিতীয় দফাতেই বিজেপির দফারফা! ফলপ্রকাশে ৫০-এর নিচে নামবে আসন সংখ্যা, আত্মবিশ্বাসী অভিষেক

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই...

ভোটের পরে দুমাস রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: হারের আশঙ্কায় ঘোষণা শাহর!

রাজ্যের ন্যায্য প্রাপ্য থেকে বকেয়া টাকা – কোনও ক্ষেত্রেই রাজ্যের মানুষের স্বার্থে এগিয়ে আসতে দেখা যায় না কেন্দ্রের...