Sunday, March 15, 2026

হুগলি এবং মালদহের ঘটনা নিয়ে টুইট রাজ্যপালের

Date:

Share post:

হুগলি তেলেনিপাড়া এবং মালদহের চণ্ডীপুরের ঘটনা নিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মঙ্গলবার টুইট করে বলেন, হুগলির তেলেনিপাড়া এবং মালদহের চণ্ডীপুরের ঘটনা নিয়ে তিনি চিন্তিত। সাধারণ মানুষকে সম্প্রীতি রক্ষার আবেদন জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ প্রশাসনকে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক হওয়ার কথা বলেন। পরিস্থিতি মোকাবিলা করতে গোয়েন্দা বিভাগকেও সক্রিয় হওয়ার কথা বলেছেন তিনি। টুইটারে তিনি লেখেন, “এই সময়ে সকলের উচিত কোভিড -১৯ এর মোকাবিলায় সংহত থাকা। রাজ্যের পক্ষে সাম্প্রদায়িক ভাইরাস অসহনীয়।” শান্তি প্রতিষ্ঠা ও আস্থা ফিরিয়ে আনতে সমাজের নেতৃস্থানীয়দের সজাগ হওয়ার কথা বলেছেন রাজ্যপাল।

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...