Sunday, May 24, 2026

চলতি সপ্তাহেই কলকাতা- সহ ৬৯ জেলায় গোষ্ঠী-সংক্রমণ যাচাই করবে ICMR

Date:

Share post:

এই প্রথম কলকাতায় করোনা-সংক্রান্ত সমীক্ষায় নামছে কেন্দ্রীয় সংস্থা lCMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ৷

করোনভাইরাস ইতিমধ্যেই গোষ্ঠী-সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে পৌঁছেছে কিনা তা যাচাইয়ের জন্য এই প্রথম দেশজুড়ে সমীক্ষা করবে ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ৷ এই সমীক্ষা চলতি সপ্তাহেই শুরু হবে এবং 10 দিনের মধ্যে শেষ হবে।

◾ এই সমীক্ষা হবে দেশের ২১ টি রাজ্যের মোট ৬৯ টি জেলায়৷

◾ প্রতিটি জেলা থেকে ৪০০ নমুনা সংগ্রহ করা হবে৷

◾ প্রতিটি পরিবার থেকে একটি করে নমুনা সংগ্রহ করা হবে।

◾ জেলাস্তরে এই সমীক্ষার আওতায় আনা হবে ২৪ হাজারের বেশি প্রাপ্তবয়স্ককে৷

◾ জেলাগুলির তালিকায় আছে চেন্নাই, বেঙ্গালুরু আরবান, কলকাতা এবং দিল্লি সংলগ্ন গৌতম বুদ্ধ নগর৷

◾ দিল্লি, মুম্বই এবং পুনে শহরকে এই তালিকায় রাখা হয়নি৷

◾ ICMR জানিয়েছে, করোনা সংক্রমণের চরিত্র জানার জন্য এই সমীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ৷

◾ ICMR সূত্রের খবর, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র সহযোগিতায় এই সমীক্ষা পরিচালিত হবে।

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...