Thursday, March 26, 2026

বসে নেই প্রাক্তন মেয়র, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসক হিসেবে তাঁর নয়া পরিকল্পনা জেনে নিন

Date:

Share post:

কলকাতার মেয়র হিসেবে সদ্য মেয়াদ ফুরিয়েছে তাঁর। কিন্তু তাতে কী? একটি দিনও বসে নেই। এখন প্রশাসক হিসেবে একই ভাবে কাজ করে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি নিয়ত পরিকল্পনা করছেন। সেই পরিকল্পনাকে বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করছেন প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আজ, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন ফিরহাদ হাকিম। তিনি জানান, মারণ ভাইরাস করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের সঙ্গে কলকাতা পুরসভার বর্তমান বোর্ড অফ Administrator’s-এর সঙ্গে সমন্বয়ে রেখে কাজ করার রূপরেখা ঠিক করা হচ্ছে।

পাশাপাশি প্রাক্তন মেয়র বলেন, কলকাতার বড়বাজার এলাকার মেছুয়া ফল পট্টিতে কীভাবে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে লোডিং-আনলোডিং করা যায় এবং বেচা-কেনা করা যায়, তারও রূপরেখা ঠিক করা নিয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...