Tuesday, May 12, 2026

‘আত্মনির্ভর-ভারত’-এর মানে বুঝতে কোটি মানুষ গুগলের দরজায়

Date:

Share post:

প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের নাম দিয়েছেন, ‘আত্মনির্ভর ভারত অভিযান’৷ পরাধীন ভারতের সেই “স্বদেশী আন্দোলন” ধাঁচে কিছু স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী ৷

‘সমস্যা’ বাড়ে তার পরেই !

এরপরেই গুগলে হিট-এর যে সংখ্যা জানা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, দেশবাসী এই তত্ত্ব ততখানি আত্মস্থ করতে পারেননি৷ বিশাল সংখ্যার ভারতীয়রা পুরোপুরি বুঝতেই পারেননি প্রধানমন্ত্রীর কথা।

প্রকৃত ‘আত্মনির্ভরতা’ বলতে ঠিক কী বোঝায়, তা জানতে এই অংশটি গুগলেরই শরণাপন্ন হন।

মোদির ভাষণের এক ঘণ্টার মধ্যেই গুগলে সারা দেশ থেকে ঝড়ের বেগে কয়েক কোটি সার্চ হয়েছে ‘আত্মনির্ভর’ শব্দটি। সংখ্যার বিচারে এই বিষয়ে সবচেয়ে বেশি গুগল সার্চ করেছেন কর্ণাটকের বাসিন্দারা। তার পরেই রয়েছেন মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দারা। শুধু গুগল নয়, অনেকে ট্যুইটারেরও শরণাপন্ন হয়েছেন।

মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা এমন সংকট কখনও দেখিনি, কখনও শুনিনি। আমাদের জন্য এই পরিস্থিতি অকল্পনীয়। কিন্তু কোনও অবস্থাতেই হারতে চায় না মানুষ। সতর্ক থেকেও আমাদের বাঁচতেও হবে আবার এগোতেও হবে। কিন্তু কী পথে? একটাই পথ। “আত্মনির্ভর ভারত” গড়ে তোলা।”

গোল পাকায় এই “আত্মনির্ভর ভারত” কথাটি৷ তার পরেই জোয়ার নামে গুগলে, এমনই বলছে এই সংস্থা৷

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...