Thursday, June 11, 2026

আত্মনির্ভর হতে আর্থিক প্যাকেজ দিচ্ছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী শুধু ভাষণ দিচ্ছেন: দিলীপ

Date:

Share post:

লকডাউনের মধ্যে দেশের সাধারণ মানুষ যাতে আর্থিকভাবে সমস্যায় না পড়েন সে কারণে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্র আর্থিক সাহায্যের প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন?”

এখানেই শেষ নয়। দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, “এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য প্যাকেজ কোথায়? শুধু ভাষণ দেওয়াই কী কাজ ওনার? কেন এত কম সংখ্যক ট্রেন রাজ্য সরকার চাইল কেন্দ্রের কাছে?”

দীলিপবাবু এদিন আরও বলেন, “বিপুল অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে দেশের মানুষকে আত্মনির্ভর হওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর হওয়ার সুযোগ দিয়েছেন দেশকে। গত দু-মাস ধরে দেশের মানুষ দেশের জিনিস ব্যবহার করছে, তাই প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকা প্রকল্প ঘোষণা করেছেন। এটা খুব ভালো দিক। আমাদের আত্মনির্ভর হতে হবে”।

Related articles

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...