Sunday, May 31, 2026

সুস্থ সন্তানের জন্ম দিলেন হাওড়ার করোনা আক্রান্ত মহিলা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফের একটা জয়। আবারও কোভিড-১৯ আক্রান্ত এক মহিলা সুস্থ সন্তানের জন্ম দিলেন। ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে হাওড়ার বাসিন্দা ওই মহিলা সুস্থ এক ফুটফুটে সন্তানের জন্ম দেন। হাসপাতাল সূত্রে খবর মা ও শিশু সন্তান দু’জনেই এখন ভালো আছেন।

প্রথমে করোনা আক্রান্ত ওই মহিলা কলকাতার বাইপাস সংলগ্ন মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে ফুলেশ্বরের হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সেখানেই তিনি সুস্থ সন্তানের জন্ম দেন।

প্রসঙ্গত, ফুলেশ্বরের এই কোভিড হাসপাতালে সম্প্রতি আরও এক করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন। এবং করোনা মুক্ত হয়ে মা ও সন্তান বাড়ি ফিরেছেন।

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...