Wednesday, May 6, 2026

লকডাউনের মধ্যেও কুলগামে জঙ্গি-সেনাবাহিনী এনকাউন্টার চলছে !

Date:

Share post:

সারা বছরে মাঝে মাঝেই জঙ্গি হামলায় কিছু ভারতীয় সৈনিকদের শহীদ হওয়ার খবর, আবার কখনও ভারতীয় সেনার এনকাউন্টারে জঙ্গি নিহত হওয়ার খবর শিরোনামে উঠে আসে। আপদকালীন পরিস্থিতিতে প্রশাসনের কাজ দ্বিগুণ বেড়ে যায়। আর এখন তো দেশের একাধিক জায়গাতে লকডাউন সফল করার জন্য ভারতীয় সেনা জওয়ান মোতায়েন করা আছে। সঙ্গে দেশের সীমান্তেও কড়া পাহারা চলছে। করোনা যোদ্ধাদের সঙ্গে সেনা জওয়ানদের উপরে কোথাও পুষ্প বর্ষণ করা হচ্ছে তো জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে জওয়ানদের ওপর পাথরের বৃষ্টি হচ্ছে।
বুধবার রাত থেকে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে ভারতীয় বাহিনীর। কুলগামের যামরাচ এলাকায় এখনও চলছে এঙ্কাউন্টার।
কতজন জঙ্গি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। আপাতত জানা গিয়েছে নিরাপত্তা রক্ষী ও কাশ্মীর পুলিশ ফোর্সের যৌথ দল জঙ্গিদের বিরুদ্ধে এই এনকাউন্টার চালাচ্ছে।
জানা গিয়েছে, পুলিশের কাছে জঙ্গিদের লুকিয়ে থাকার সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই খবর অনুযায়ী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দল ওই এলাকায় পৌঁছতেই গুলি বর্ষণ শুরু করে জঙ্গি বাহিনী। এরপর পালটা দেয় ভারতীয় বাহিনীও।
দেশের লকডাউন শুরুর দিকেই, ২১এপ্রিল মাঝরাত থেকে ২২এপ্রিল পর্যন্ত সফিয়ায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার লড়াই চলেছিল। সেনা জওয়ানদের এনকাউন্টারে ৪ জঙ্গি নিহত হয়।তার কিছুদিন পরেই‌ ২মে ভারতীয় সেনার হাতে জম্মু-কাশ্মীরের লুকিয়ে থাকা আরও দুই জঙ্গি নিহত হয়। এরপর হিন্দওয়ারাতে সার্চ অপারেশনে ৩ জন ভারতীয় জওয়ান সহ ২জন পুলিশ কর্মী শহীদ হয়। সঙ্গে ২ জঙ্গিও এনকাউন্টারে মারা যায়। এখানেই শেষ নয় তারপরেও কিন্তু জঙ্গি হামলার খবর পাওয়া গিয়েছে । প্রথমে ৫ তারপর ৩ জাওয়ান শহীদ হয়েছে।

Related articles

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...