Tuesday, June 16, 2026

করোনাভাইরাস থেকে সম্ভবত কোনওদিনই মুক্তি পাওয়া যাবে না, সতর্ক করল হু

Date:

Share post:

করোনাভাইরাস থেকে হয়তো আর কোনওদিনই পুরোপুরি মুক্তি মিলবে না, এমন আশঙ্কার কথাই শোনাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO)। বিবিসির খবর অনুযায়ী, গোটা বিশ্বকেই এই রোগটির সঙ্গে লড়াই করে বাঁচা শিখতে হবে বলে মন্তব্য করেছে হু। করোনার সংক্রমণ রুখতে বিশ্বের বহু দেশের মত ভারতও লকডাউনের পথে হেঁটেছে। ২৫ মার্চ থেকে টানা লকডাউন জারি রয়েছে দেশে। তবে এতকিছুর পরেও কোভিড- ১৯ সংক্রমণ পুরোপুরি ঠেকাতে পারছে না কোনও দেশই। তাই ধীরে ধীরে সব দেশই লকডাউনের নিষেধাজ্ঞা শিথিল করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে হাঁটছে। ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহান থেকে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে প্রায় গোটা বিশ্বেই। ৪.২ মিলিয়নেরও বেশি মানুষ সারা পৃথিবীতে আজ এই রোগে সংক্রমিত। বেড়েছে মৃত্যু মিছিলও, প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে এই অতি সংক্রামক মারণ ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি নির্দেশক মাইকেল রায়ান বলেছেন, এই প্রথমবার একেবারে নতুন একটি ভাইরাস মানুষের শরীরে বাসা বেঁধেছে। তাই এর থেকে এখনই যে আমরা রেহাই পাব বা বিজয়ী হব তার অনুমান করাও খুব কঠিন। জেনিভায় এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রায়ান বলেন, এই ভাইরাসটি আমাদের মধ্যে থাকতে থাকতে আরও একটি স্থানীয় ভাইরাস হয়ে উঠতে পারে। তবে এটা বোঝা যাচ্ছে যে এই ভাইরাসটি কখনোই একেবারে চলে যাবে না। ঠিক যেমনভাবে এইচআইভিকে নির্মূল করা যায়নি, তা থেকেই গিয়েছে। সেরকমভাবে করোনাও হয়তো থেকে যাবে, এর থেকে মুক্তি নেই।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...