Saturday, March 14, 2026

‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত! এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও Work From Home চালু হতে চলেছে

Date:

Share post:

করোনা’র জেরে জেরে গোটা দুনিয়ার সবকিছুই বদলে গিয়েছে, আরও বদল ঘটবে৷ Work From Home বা বাড়ি থেকে কাজের দিকেই জোর দিচ্ছে বেশির ভাগ সংস্থাই৷ এই পদ্ধতিতে অফিস স্পেসের খরচ কমছে, সোশ্যাল ডিস্টেন্সিংও বজায় রাখা যাচ্ছে৷

এবার ‘বৈপ্লবিক’ সিদ্ধান্ত নিয়ে এই Work From Home-এর শরিক হতে চলেছে কেন্দ্রীয় সরকারও৷ কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home বা বাড়ি থেকে কাজ শুরু করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছে কেন্দ্র৷
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের Work From Home চালুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে কর্মীবর্গ মন্ত্রক বা মিনিস্ট্রি অফ পার্সোনেল৷ সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে নির্দিষ্ট কিছুদিন Work From Home করবেন৷ খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কাজের জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার পরিমাণ কমাতে হবে৷ এ জন্য প্রতিটি ডিপার্টমেন্টে e-office চালু করতে চলেছে কর্মীবর্গ মন্ত্রক৷ ৭৫টি মন্ত্রক ইতিমধ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে৷ ৫৭টি মন্ত্রক তাদের ৮০ শতাংশ কাজ করছে e-office-এ৷ প্রস্তাবে বলা হয়েছে, একটি স্তরের অফিসারদের ভিপিএন দেওয়া হোক, যাতে তাঁরা কোনও সুরক্ষিত নেটওয়ার্কে ইলেক্ট্রনিক ফাইলগুলি দেখতে পারেন৷ এখনও পর্যন্ত ভিপিএন-এর সুবিধা সহ-সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের রয়েছে৷
তবে সাইবার নিরাপত্তার বিষয়টিও চিন্তার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে বলা আছে, ক্লাসিফায়েড ফাইল ইন্টারনেটে কোনও ভাবেই দেখা যাবে না৷ তাই কর্মীবর্গ মন্ত্রকের বক্তব্য, ক্লাসিফায়েড ফাইল নিয়ে যাঁদের কাজ করতে হয়, তাঁরা অফিসেই কাজ করবেন৷ বাড়িতে নয়৷

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...