Saturday, June 20, 2026

‘দোয়াত কলম’-এর #QuarantineUnplugged. নজর কেড়েছে সর্বস্তরে

Date:

Share post:

গোটা দেশ করোনা মোকাবিলায় লড়ছে । চলছে তৃতীয় দফার লকডাউন। নিজেদের গৃহবন্দি রাখার পাশাপাশি আমরা চিকিৎসকদের পরামর্শ মানে আমরা কমবেশি সকলেই ফিজিক্যাল ডিসটেন্সিং মেনে চলার চেষ্টা করছি, বাড়িয়ে দিয়েছি সাহায্যের হাত । টিম ‘দোয়াত কলম’-ও তাদের নিজস্ব গন্ডির মধ্যে থেকে এই লকডাউন চলাকালীন এগিয়ে এসেছে মনের দূরত্ব ঘোচাতে ।
ড্রইংরুমের চৌহদ্দির মধ্যে থেকে সঙ্গবদ্ধভাবে প্রয়াস। গান, শর্ট ফিল্ম, স্পোর্টস ডিবেট এবং আরও অনেক কিছু নিয়েই তাদের নয়া প্রয়াস #QuarantineUnplugged.
মূলত নিঃস্বার্থভাবে প্রতিভাবান শিল্পীদের পরিচিতির আলোকে নিয়ে আসাই তাঁদের লক্ষ্য ।
এরই পাশাপাশি একটি অনলাইন সিরিজ উপস্থাপিত করছে তারা । এই অনুষ্ঠানে আলোচনায় থাকছেন রাজনৈতিক কর্মী, অধ্যাপক, বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়, ক্রীড়া বিশ্লেষক ও সাংবাদিক, অভিনেতা, নাট্যকর্মী, ডাক্তার, গায়ক-গায়িকার মতো নানান পেশার মানুষ । প্রত্যেকেই এই সময়ে দাঁড়িয়ে নিজের নিজের অভিজ্ঞতা ও শিল্প চর্চার কথা তুলে ধরছেন। সংস্থার অনলাইন রবীন্দ্রজয়ন্তী ভালো সাড়া ফেলেছে। ইতিমধ্যেই তারা দুটি শর্ট ফিল্ম তৈরি করেছেন । একটি “১” লা বৈশাখ এবং অন্যটি “লোভ”। মানুষের অতিরিক্ত লোভ-ই কী আজকে এই কঠিন সময়ে দাঁড় করিয়েছে আমাদের? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন তারা ‘লোভ’ ছবিটির মধ্য দিয়ে । সৌত্রিক, শুভঙ্কর, দীপা, সৌপ্তিক, সায়ন, অরিত্র, প্রজত, অনিকেত, মৌপর্ণা, নির্মাল্য , সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ‘দোয়াত কলম’-এর এই প্রয়াস ইতিমধ্যেই নজর কেড়েছে সর্বস্তরে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...