Thursday, May 14, 2026

BREAKING: সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু ট্যাক্সি পরিষেবা, নামছে ২২ হাজার গাড়ি

Date:

Share post:

এ রাজ্যে লকডাউন যে ধীরে ধীরে শিথিল হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। স্পেশাল ট্রেনের পর স্পেশাল বাস চালানো শুরু করেছে রাজ্য সরকার। এখানেই শেষ নয়, পরিবহনমন্ত্রীর সঙ্গে বাস মালিকদের আলোচনার মাধ্যমে বেশ অনেকটাই ভাড়া বাড়িয়ে আগামী সপ্তাহ থেকেই শুরু হবে বেসরকারি বাস-মিনিবাস পরিষেবা।

বিশেষ সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবার রাজ্যজুড়ে চালু হচ্ছে ট্যাক্সি পরিষেবাও। আগামী সোমবার থেকেই শহরজুড়ে পুরোদমে চালু হয়ে যাবে হলুদ ট্যাক্সি পরিষেবা। সোমবার থেকে রাজ্যজুড়ে রাস্তায় নামবে প্রায় ২২ হাজার ট্যাক্সি।
এবং বাসের মত ট্যাক্সির ক্ষেত্রেও এখন থেকে অনেকটাই বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

সূত্রের খবর বলছে, এখন থেকে ট্যাক্সিতে উঠলেই নূন্যতম ৩০ টাকার পরিবর্তে দিতে হবে ৩৩ টাকা দিতে হবে। একইসঙ্গে মিটারে যে ভাড়া উঠবে তার থেকে আরও অতিরিক্ত ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে।

উল্লেখ্য, গ্রিন ও অরেঞ্জ জোনে অনেক আগেই বাস ও ট্যাক্সি পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যজুড়ে পুরোদমে শুরু হতে চলেছে বাস, ট্যাক্সি। তবে বাসের মত এক্ষেত্রেও কনটেইনমেন্ট জোনে কোনও পরিষেবা দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...