Saturday, May 23, 2026

করোনা রুখতে ৪টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে AYUSH মন্ত্রক

Date:

Share post:

একদিকে করোনার প্রতিষেধক খোঁজার জন্যে গবেষণা চলছে৷ পাশাপাশি করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভারতীয় বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর ভরসা করছে কেন্দ্রের AYUSH বা আয়ূশ মন্ত্রক। আয়ুর্বেদিক, যোগাভ্যাস, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি, এই পাঁচ বিকল্প চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করে করোনা মোকাবিলার পরামর্শ দিয়েছে কেন্দ্রের AYUSH মন্ত্রক। এ বার করোনা রুখতে ৪টি আয়ুর্বেদিক ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছে AYUSH মন্ত্রক।

বৃহস্পতিবার এ কথা টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক। তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৪টি আয়ুর্বেদিক ওষুধ যাচাই করার কাজ চলছে। এই গবেষণা শেষ হলে আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ে পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু করা হবে।
জানা গিয়েছে, করোনা আক্রান্তদের “সহযোগী চিকিৎসা” বা অ্যাড-অন থেরাপি এবং স্ট্যান্ডার্ড কেয়ার হিসাবে এই চারটি ওষুধ প্রয়োগ করা হবে। দেশের ঐতিহ্যবাহী এই ওষধি ব্যবস্থা ও চিকিৎসা পদ্ধতি করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর পথ দেখাবে বলে আশাবাদী আয়ুষ (AYUSH) প্রতিমন্ত্রী শ্রীপদ ওয়াই নায়েক।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...